০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

যশোর ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫০৪

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মো.রাকিব হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৬।

শনিবার রাত ১১টার দিকে ঝিকরগাছা থানার নাভারন এলাকায় এসআরবি-৬,যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এসময় রাকিবের চায়ের দোকানে তল্লাশি করে তাঁর দেখানো মতে একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতার রাকিব ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করে তাঁর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন জানান,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আমদানিকৃত পাথর বোঝাই ট্রাক ও ভারতীয় চোরাই মোবাইল ফোন সহ ভারতীয় নাগরিক আটক

যশোর ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেফতার

আপডেট: ০৬:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬