০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ এক যুবক গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫০৪

ঝিকরগাছা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মো. রাকিব হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

রবিবার (১৫ নভেম্বর) ভোর রাতে উপজেলার নাভারণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৬ এর যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার মো. রাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।

এসআরবি-৬ জানায়, অভিযানের অংশ হিসেবে রাকিবের চায়ের দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর দেখানো স্থান থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে অস্ত্র ও কার্তুজ জব্দ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়েছে। রাকিবের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাঁকে জব্দ করা আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬-এর সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আমদানিকৃত পাথর বোঝাই ট্রাক ও ভারতীয় চোরাই মোবাইল ফোন সহ ভারতীয় নাগরিক আটক

ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ এক যুবক গ্রেপ্তার

আপডেট: ০৬:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬