নিজস্ব প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় শাহিনুর রহমান নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার স্বর্পরাজপুর এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















