০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাগআঁচড়ায় তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫০৮

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন ও শাহাজান কবির, সহসাংগঠনিক সম্পাদক আলমগীর কবির এবং সংস্থাবিষয়ক সম্পাদক ডা. নাছিম জামান রিফাত।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্যসচিব সেলিম হোসেন আশাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মরণসভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বাধিক পঠিত

বাগআঁচড়ায় তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

বাগআঁচড়ায় তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

আপডেট: ০৮:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬