যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে সাবেক পৌর ছাত্রলীগ নেতা মো. সাকিব আহম্মেদকে (৩০) গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাকিব আহম্মেদ বেনাপোল পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা। তিনি বেনাপোল থানার সাদিপুর গ্রামের সুলতান আহমদ বাবুর ছেলে। তাঁর মায়ের নাম রহিমা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বেনাপোল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাকিব আহম্মেদকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, বেনাপোল থানা এলাকায় কেউ নাশকতার পরিকল্পনা বা চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভা এলাকায় কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার সাকিব আহম্মেদকে যশোর আদালতে পাঠানো হবে।




















