আনোয়ার হোসেন দাবি করেন, অভিযুক্ত সোহেল বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। তাঁর অভিযোগ, সোহেল এর আগে ‘জিনের বাদশা’ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। সোহেলের প্রভাবের কারণে পরিবারের অন্য সদস্যরাও এলাকায় বেপরোয়া আচরণ করছেন বলে দাবি করেন তিনি।
আনোয়ার হোসেন আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্তদের বিভিন্ন ধরনের হুমকির কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে আবারও হামলার শিকার হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
এ অবস্থায় ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আনোয়ার হোসেন। পাশাপাশি নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।















