০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ক্যান্সার আক্রান্ত শাহিনের চিকিৎসায় আর্থিক সহায়তা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫১১

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোলের ক্যান্সার আক্রান্ত যুবক শাহিন হোসেনের চিকিৎসায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকাস্থ বেনাপোল সমিতি। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমিতির পক্ষ থেকে তাঁর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

শাহিন হোসেন (৩৫) বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আনারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর উত্তরায় অবস্থিত আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত শাহিনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাঁর পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে ঢাকাস্থ বেনাপোল সমিতির সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহযোগিতা কামনা করা হয়।

বিষয়টি সমিতির কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ, নিরীক্ষা পরিষদ ও সাধারণ সদস্যদের অবহিত করা হলে তাঁরা মানবিক বিবেচনায় শাহিনের চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় সমিতির প্রতিশ্রুত আর্থিক সহায়তা শাহিনের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বেনাপোল সমিতির ছাত্রবিষয়ক সম্পাদক রোকনুজ্জামান ও সাধারণ সদস্য তানজিবুল আলম পাভেল।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্বের অংশ। শাহিনের চিকিৎসায় সহযোগিতার উদ্যোগে অংশ নেওয়া সমিতির সব সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এদিকে ক্যান্সার আক্রান্ত শাহিন হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন সমিতির সদস্যরা। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

সর্বাধিক পঠিত

শার্শায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক বিতরণ

ক্যান্সার আক্রান্ত শাহিনের চিকিৎসায় আর্থিক সহায়তা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি

আপডেট: ১২:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬