মাদারীপুরের ডাসারে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই আপন ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে তাদের দুজনকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
মৃত দুই শিশু হলো, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের নাঈম মল্লিকের ছেলে হাফিজুল (৮) ও হামজা (৫)।
ঘটনার বিবরণ
পরিবারের সদস্যরা জানান, বুধবার সন্ধ্যায় হাফিজুল ও হামজা একসঙ্গে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। খেলার এক পর্যায়ে ছোট ভাই হামজা হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হাফিজুলও পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের দুজনকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
ডাসারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ডাসারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- ৫৭৫
সর্বাধিক পঠিত



























