০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
যশোরে চিহ্নিত সন্ত্রাসী সোহেল রানার ১০ বছরের কারাদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৯

মাদক মামলায় যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল রানাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার স্পেশাল দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত সোহেল রানা মণিরামপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে ঝিকরগাছার মোবারকপুর গ্রামে বসবাস করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামি রবিউল ইসলাম কালুকে আদালত খালাস দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।
মামলার বিবরণ
আদালত ও মামলার সূত্র থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট ভোরে ডিবি পুলিশের কাছে খবর আসে, কুখ্যাত সন্ত্রাসী সোহেল রানা ঝিকরগাছায় তার বাড়িতে অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছেন। খবর পেয়ে ডিবির একটি বিশেষ দল তার বাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় সোহেলের কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার পকেট থেকে ২,৫০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪৫ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।
মাদক মামলাটি তদন্ত করেন ডিবির ইন্সপেক্টর সৌমেন দাস। ২০১৯ সালের ২৭ জানুয়ারি তিনি দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মঙ্গলবার মাদক মামলার রায় ঘোষণার দিনে বিচারক সোহেল রানাকে এই সাজা দেন।
রায় ঘোষণার সময় সোহেল রানা পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। উল্লেখ্য, অস্ত্র আইনের মামলাটি পৃথক আদালতে বিচারাধীন আছে।

সর্বাধিক পঠিত

মিঠাপুকুরে সরকারি রাস্তা উদ্ধার না হওয়ায় ক্ষোভ, এসিল্যান্ডের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ

যশোরে চিহ্নিত সন্ত্রাসী সোহেল রানার ১০ বছরের কারাদণ্ড

যশোরে চিহ্নিত সন্ত্রাসী সোহেল রানার ১০ বছরের কারাদণ্ড

আপডেট: ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫