১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল-সাইকেল সংঘর্ষ: নিহত ১, আহত ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯০

যশোরে নতুনহাটে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে সিরাজের ভাটার সামনে।
নিহত সাইকেল আরোহীর নাম হারুন। তিনি বড় মেঘলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। অন্যদিকে, গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক অর্পণ, যিনি যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মৃত নুরুল আমিন টুকুর ছেলে। অর্পণকে গুরুতর আহত অবস্থায় প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বয়ান
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান, হারুনের মাথা ফেটে মস্তিষ্ক বেরিয়ে পড়েছে এবং তিনি সেখানেই মারা গেছেন। পাশে মোটরসাইকেল চালক অর্পণও নিস্তেজ হয়ে পড়েছিলেন। স্থানীয়রা অর্পণকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে নিহত হারুনের পরিবারের সদস্যরা এসে তার মরদেহ নিয়ে যান।
পরিবারের বক্তব্য
আহত অর্পণের মা জানান, সন্ধ্যার পর তার ছেলে মোটরসাইকেল নিয়ে বের হয়। দুর্ঘটনার খবর তারা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন। ছেলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে নাভারণ হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান বলেন, ঘটনার পরপরই নিহতের পরিবার মরদেহ নিয়ে যায়। এ পর্যন্ত তারা কোনো অভিযোগ দায়ের করেননি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
মাদক সেবনের অভিযোগ
একটি সূত্র থেকে জানা যায়, গুরুতর আহত অবস্থায় অর্পণের পকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

সর্বাধিক পঠিত

দীর্ঘ বন্দিজীবনের অবসান, বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

যশোরে মোটরসাইকেল-সাইকেল সংঘর্ষ: নিহত ১, আহত ১

যশোরে মোটরসাইকেল-সাইকেল সংঘর্ষ: নিহত ১, আহত ১

আপডেট: ০৮:৫০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫