০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
চোরাচালানের ১৪টি ভারতীয় গরু আটক

চোরাচালানের ১৪টি ভারতীয় গরু আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮২

সুনামগঞ্জ: দোয়ারাবাজার উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়ন থেকে চোরাচালানকৃত ১৪টি ভারতীয় গরু আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। মঙ্গলবার রাতে বাঁশতলা বিওপি সীমান্ত ফাঁড়ির আওতাধীন জুমগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. কে. এম. জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আটককৃত গরুগুলো বর্তমানে শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা বিজিবির এই ধরনের অভিযানে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা এলাকার নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে তাদের অভিযান ও নজরদারি আরও কঠোর করা হবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

চোরাচালানের ১৪টি ভারতীয় গরু আটক

চোরাচালানের ১৪টি ভারতীয় গরু আটক

আপডেট: ০২:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫