১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
যশোরের শীর্ষ সন্ত্রাসী ইমলাক অস্ত্রসহ গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭২

যশোরের শীর্ষ সন্ত্রাসী ও ১৭ মামলার আসামি ইমলাককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাতের নেতৃত্বে একটি বিশেষ দল গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটক ইমলাক সদর উপজেলার সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ চরমপন্থী সংগঠন ‘সর্বহারা’র আঞ্চলিক নেতা মফজেল হত্যা মামলারও অন্যতম আসামি।
ওসি আবুল হাসনাত জানান, ইমলাক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যা, ডাকাতি, ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ইমলাক জড়িত ছিলেন। তিনি নিজেকে সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে পরিচয় দিয়ে এসব অপকর্ম করতেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সর্বাধিক পঠিত

যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা,

যশোরের শীর্ষ সন্ত্রাসী ইমলাক অস্ত্রসহ গ্রেপ্তার

যশোরের শীর্ষ সন্ত্রাসী ইমলাক অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট: ০২:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫