০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৫১১

যশোর প্রতিনিধি: যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. গাজী মন্ডল (৫৬) নামে এক ভারতীয় কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) রাতে অসুস্থ অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত গাজী মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুটিয়া থানার গান্ধীনা গ্রামের বাসিন্দা। তিনি মৃত জহিরউদ্দিন মন্ডলের ছেলে। অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে তাঁর কয়েদি নম্বর ছিল ৩৭৬২/এ।

কারা সূত্রে জানা যায়, গাজী মন্ডল দীর্ঘদিন ধরে জ্বর, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অচেতন হয়ে পড়লে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরে রাত দেড়টার দিকে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে গাজী মন্ডলের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

মহাষ্টমীতে পেঁচোর বাওর পূজামণ্ডপ পরিদর্শন নুরুজ্জামান লিটনের, সম্প্রীতি রক্ষার আশ্বাস

যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু

আপডেট: ১০:৫১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬