০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোর জেনারেল হাসপাতালে মোবাইল চুরি করতে গিয়ে নারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯০

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে মোবাইল চুরি করতে গিয়ে সেলিনা আক্তার (৩০) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক সেলিনা আক্তার খুলনা জেলার কয়রা উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আবুল গাজীর মেয়ে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বহির্বিভাগের ছয় নম্বর কক্ষের সামনে শিরানা খাতুন নামে এক রোগী ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেলিনা তার ব্যাগ থেকে মোবাইল ফোন চুরির চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে ধরে ফেলে।
পরে স্থানীয়রা সেলিনা আক্তারকে হাসপাতাল ক্যাম্প পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

মাত্র ৫ লাখে অস্ট্রেলিয়া’—সামাজিক মাধ্যমে ভিসার প্রলোভন, প্রতারণার অভিযোগ

যশোর জেনারেল হাসপাতালে মোবাইল চুরি করতে গিয়ে নারী আটক

যশোর জেনারেল হাসপাতালে মোবাইল চুরি করতে গিয়ে নারী আটক

আপডেট: ০১:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫