০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৫১০

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বাধা সৃষ্টি করে ধর্মঘটের মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা তৈরি হয়েছে, অন্য উৎসগুলো থেকেও সরবরাহ স্বাভাবিক নেই। এমন পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এ অবস্থায় কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘটের চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ। জনগণ আস্থা রেখে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে এলপিজি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রী জানান, এলপিজি ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এসব সমস্যা সমাধানে চলতি মাসেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

সর্বাধিক পঠিত

শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলী গ্রেপ্তার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

আপডেট: ০২:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬