১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গাইবান্ধার বউভাতের গরু নিয়ে রহস্য, ‘চুরি করা’ গরু জবাইয়ের অভিযোগে বরের বাবা গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের বউভাতের অনুষ্ঠানের জন্য জবাই করা গরুটি চুরি করা—এমন অভিযোগে বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে গরুর মাংস, মাথা, চামড়া ও পা জব্দ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের বিয়ে শুক্রবার রুদ্রনগর গ্রামে অনুষ্ঠিত হয়। পরদিন শনিবার নিজ বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার দিবাগত রাতের শেষভাগে রফিকুল ইসলামের বাড়িতে একটি বড় গরু জবাই করা হয়।

একই রাতে পশ্চিম মাস্তা গ্রামের শহিদুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। বিষয়টি বুঝতে পেরে শহিদুল ও তার স্বজনরা গরুটির সন্ধানে বের হন। স্থানীয়দের সহায়তায় বাড়ির পাশের জমিতে গরুর পায়ের ছাপ দেখতে পান তারা। সেই ছাপ অনুসরণ করে তারা বকশিচর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে পৌঁছান।

সেখানে গিয়ে চুরি যাওয়া গরুর সঙ্গে মিল রয়েছে—এমন একটি গরু জবাই করে মাংস কাটার দৃশ্য দেখতে পান তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। এ সময় গরুর মালিকের এক ভাতিজা ছুরিকাঘাতে আহত হন। পরে তাকে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে জবাই করা গরুর মাংস, মাথা, চামড়া ও পা জব্দ করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে রফিকুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় রফিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, চুরি হওয়া গরুর মাথা, মাংস ও চামড়াসহ অন্যান্য অংশ জব্দ করা হয়েছে। মামলায় রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বাধিক পঠিত

যাত্রাবাড়ীর আবাসিক হোটেলে অপরাধচক্র পরিচালনার অভিযোগ, সাজ্জাদের বিরুদ্ধে তদন্তের দাবি

গাইবান্ধার বউভাতের গরু নিয়ে রহস্য, ‘চুরি করা’ গরু জবাইয়ের অভিযোগে বরের বাবা গ্রেফতার

আপডেট: ১০:১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬