১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কাস্টমস কর্মকর্তা হাফেজ উদ্দিন মন্ডলের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৯

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হাফেজ উদ্দিন মন্ডলের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ ও কমিশন গ্রহণ করে বিপুল সম্পদ গড়ে তুলেছেন।

অভিযোগ সংশ্লিষ্টদের দাবি, রাজশাহী, জয়পুরহাট, খুলনা ও যশোরসহ বিভিন্ন এলাকায় হাফেজ উদ্দিন মন্ডলের স্ত্রী-সন্তানদের নামে এবং বেনামি পরিচয়ে জমি, বাড়ি ও ব্যবসায়িক সম্পদ রয়েছে। এসব সম্পদের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে।

ঢাকা কাস্টমস হাউসের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, হাফেজ উদ্দিন মন্ডল অনৈতিক সুবিধা না পেলে পণ্যের ছাড়পত্রে বিলম্ব করতেন এবং বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করতেন। তাদের দাবি, দালালদের মাধ্যমে পণ্যের শুল্ক মূল্যায়নে কারসাজি ও রাজস্ব ফাঁকির সুযোগ করে দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার ঘটনাও ঘটেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, কখনো নগদে, আবার কখনো বিকাশসহ বিভিন্ন মাধ্যমে তার কাছে অর্থ পৌঁছে দেওয়া হতো। কোনো কোনো ক্ষেত্রে পণ্য বা বাণিজ্যিক চালান আটকে রেখে মামলা কিংবা তদন্তের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

এ ছাড়া নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার কৌশল সম্পর্কে পরামর্শ এবং এর বিনিময়ে নিয়মিত অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগকারীদের আরও দাবি, হাফেজ উদ্দিন মন্ডল পরিবারের সদস্যদের নিয়ে একাধিকবার বিদেশ সফর করেছেন এবং তার জীবনযাপন ও ব্যয়ের সঙ্গে দৃশ্যমান আয়ের অসামঞ্জস্য রয়েছে। তার নামে-বেনামে ব্যাংক হিসাব, জমি, ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পদ রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে হাফেজ উদ্দিন মন্ডলের বক্তব্য জানা যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সম্পদের প্রকৃত উৎস নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত

শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুভ সূচনা

কাস্টমস কর্মকর্তা হাফেজ উদ্দিন মন্ডলের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

আপডেট: ০৯:৪৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬