০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
যশোরে নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা লিখন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৯

যশোরে নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ খান লিখন (৩৪) কে আটক করেছে ডিবি পুলিশ। তিনি শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার পর শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের সময় লিখন নানা অপরাধে জড়িয়ে পড়েছিলেন। বিশেষ করে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সরকারবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হন এবং ফেসবুকে শেখ হাসিনার বক্তব্য ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চালান।

তদন্তে জানা যায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলা গ্রামে দুর্বৃত্তরা নাশকতা চালায়। ওই ঘটনায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটে। মামলার তদন্তে লিখনের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।

সর্বাধিক পঠিত

ইসরাফিল সরদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, বেনাপোলে বিএনপির সংবাদ সম্মেলন

যশোরে নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা লিখন আটক

যশোরে নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা লিখন আটক

আপডেট: ০৬:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫