০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

যশোরে লজিং ছাত্রের প্রেম নিয়ে বিরোধ: বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫০১

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন পূর্ব চাঁদপাড়া গ্রামে লজিং থাকা এক ছাত্রের প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মকবুল হোসেন (৬৪) নামে এক বৃদ্ধকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত মকবুল হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহতের ছেলে মো. রনি (৩৭) বাদী হয়ে প্রতিবেশী মেহেদী হাসান মহব্বত (৪৫), মো. জাহিদ (৪৬), মামুন (৪০)সহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের সিয়াম হোসেন (১৫) নামের এক কিশোর পূর্ব চাঁদপাড়া গ্রামের রনিদের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করত। ওই সময় প্রতিবেশী মেহেদী হাসান মহব্বতের নাবালিকা মেয়ে সাফা (১৪)-এর সঙ্গে সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে গত ২১ জুন সিয়ামের পরিবার তাকে ওই বাড়ি থেকে নিয়ে যায়।

পরবর্তীতে মেয়েটি সিয়ামের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখলে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেয় রনির পরিবার। এতে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্ত জাহিদ মোবাইল ফোনে রনিকে হুমকি দেন বলেও দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মকবুল হোসেন স্থানীয় একটি মুদি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে মেহেদী হাসান মহব্বত ও মনির হোসেন তার পথরোধ করেন। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে মকবুল হোসেন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে রাস্তায় ফেলে দেয়। একপর্যায়ে মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

বৃদ্ধের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত মকবুল হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

যশোরে লজিং ছাত্রের প্রেম নিয়ে বিরোধ: বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম

যশোরে লজিং ছাত্রের প্রেম নিয়ে বিরোধ: বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম

আপডেট: ০৮:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬