০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

চৌগাছায় প্রাইভেটকারে অভিনব কৌশলে মাদক পরিবহন, ২১১ বোতল কোরেক্সসহ আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫১১

যশোরের চৌগাছায় প্রাইভেটকারে অভিনব কৌশলে ফেনসিডিলের বিকল্প মাদক পরিবহনের সময় ২১১ বোতল উইন কোরেক্স সিরাপসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

আটকরা হলেন ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হারুনুর রহমান এবং একই উপজেলার বাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে চিরজিৎ।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স-এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।

র‌্যাব সূত্র জানায়, গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটি তল্লাশি করা হয়। পরে গাড়ির ভেতর থেকে ২১১ বোতল অবৈধ উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিরাপগুলো ফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, “প্রাইভেটকারটি দেখে আমাদের সন্দেহ হয়। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে ২১১ বোতল অবৈধ উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।”

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

সর্বাধিক পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শার্শার গর্ব ‘তীর্থ’: শিক্ষা, মানবতা ও নেতৃত্বে দেড় যুগের আলোকিত পথচলা

চৌগাছায় প্রাইভেটকারে অভিনব কৌশলে মাদক পরিবহন, ২১১ বোতল কোরেক্সসহ আটক ২

আপডেট: ০৫:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬