০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক আহত,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫০৯

যশোরের ঝিকরগাছায় অজ্ঞাতনামা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের মুড়োগাছা গ্রামের কাকন (২০) ও নিশান (২১)। কাকনের বাবার নাম শফিক এবং নিশানের বাবার নাম রশিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাকন ও নিশান মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে কাশিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানালে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাকনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক আহত,

আপডেট: ০৮:৪০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬