০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

যশোরে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫১৭

যশোরের শার্শা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে শার্শা থানার ৮ নম্বর বাগআচড়া ইউনিয়নের আমতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, এসআই বাবলা দাসের নেতৃত্বে এএসআই হাফিজুর রহমান, এএসআই নাজমুল ইসলামসহ একটি চৌকস টিম আমতলা গ্রামের আরশাদ আলীর বাড়ির সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— শার্শা উপজেলার আমলাই গ্রামের মোঃ ইস্রাফিল হোসেন (২৪) এবং বাগআচড়া সাতমাইল মাঠপাড়া এলাকার মোঃ সাদ্দাম হোসেন (৩০)।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট: ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬