যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছী মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাবিনা ইয়াসমিন লিপি (৫০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসে ওঠার জন্য তিনি নির্ধারিত বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেপরোয়া মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।




















