০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

যশোর সদর হাসপাতালে মোবাইল চুরির সময় যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫১৩

**যশোর সদর হাসপাতালে মোবাইল চুরির সময় চেষ্টা, হাতেনাতে আটক যুবক**

যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় রোগীর বেড থেকে মোবাইল ফোন চুরির চেষ্টা করতে গিয়ে আব্দুল্লাহ (৩০) নামে এক যুবক স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছেন। পরে তাকে হাসপাতালের দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটক আব্দুল্লাহ ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের বাসিন্দা। তিনি রমজানের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর সদর হাসপাতালের তৃতীয় তলায় এক রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এ সময় আব্দুল্লাহ কৌশলে রোগীর বেডের পাশে থাকা মোবাইল ফোনটি চুরি করার চেষ্টা করেন। তবে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আশপাশে থাকা স্বজন ও অন্যান্য উপস্থিত লোকজন সতর্ক হয়ে ওঠেন।
একপর্যায়ে তিনি মোবাইলটি নিয়ে সরে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে হাসপাতালের দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর করে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

হাসপাতাল পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও স্বজনদের ব্যক্তিগত জিনিসপত্রের নিরাপত্তায় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সর্বাধিক পঠিত

নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে রাতের মিছিল: যশোরে সাবেক মন্ত্রী-৫ সাবেক এমপিসহ ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

যশোর সদর হাসপাতালে মোবাইল চুরির সময় যুবক আটক

আপডেট: ১২:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬