১১:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

উলাশীতে জিয়ার খাল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন, পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫০৯

যশোরের শার্শা উপজেলার উলাশীতে জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়নমূলক কার্যক্রমে আনা হয়েছে গতি।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্প একটি সময়োপযোগী উদ্যোগ, যা বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং আগামী ২৭ এপ্রিল প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে শার্শা উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

স্থানীয়দের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, জিয়ার খাল এ অঞ্চলের ইতিহাস ও উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খালটি পুনঃখনন হলে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। পাশাপাশি এটিকে সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবিও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বাধিক পঠিত

মাগুরায় বসে যশোরে মাদকের জাল: নেপথ্যে রহস্যময়ী জেরিন

উলাশীতে জিয়ার খাল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন, পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

আপডেট: ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬