০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত*

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫১০

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নে বিএনপির এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ এপ্রিলের এই কর্মসূচিকে সফল করতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৩টার সময় লক্ষণপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি **আবুল হাসান জহির**। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক **অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু**, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধুশ্রম বিষয়ক সম্পাদক **শহীদ আলী** এবং সহ-দপ্তর সম্পাদক **সাইদুজ্জামান
এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান শামুসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন শার্শা উপজেলার রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রা ও গতি সঞ্চার করবে। এই কর্মসূচি সফল করতে দলের সকল স্তরের নেতা-কর্মীকে বিবাদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।
সভা শেষে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিভিন্ন প্রচার-প্রচারণা ও শৃঙ্খলা বিষয়ক কর্মসূচি গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত*

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত*

আপডেট: ০৮:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬