০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সচল চট্টগ্রাম বন্দর, বহির্নোঙরে ৬৫ জাহাজে পণ্য খালাস শুরু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১২

দীর্ঘ টানাপোড়েন ও ধর্মঘট শেষে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পূর্ণমাত্রায় স্বাভাবিক হয়েছে। জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর পাশাপাশি বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তরের কাজও পুরোদমে শুরু হয়েছে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়াসহ চার দফা দাবিতে গত রোববার সকাল থেকে ধর্মঘট শুরু করেছিল ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে কোনো চুক্তি হচ্ছে না—সরকারের এমন আশ্বাসের প্রেক্ষিতে রোববার দিবাগত রাতে সংগঠনটি ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়।
সংগঠনের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের পণ্য খালাসের স্বার্থে সোমবার সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখা হয়েছে। তবে গ্রেপ্তার ও বরখাস্তকৃতদের পুনর্বহালসহ দাবি পূরণ না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অচলাবস্থা কেটে যাওয়ায় বন্দরের তিনটি প্রধান টার্মিনাল—জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) কার্যক্রম সচল হয়েছে। বার্থ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী নিশ্চিত করেছেন যে, বন্দরে স্বাভাবিক গতিতে কাজ শুরু হয়েছে।
অন্যদিকে, বহির্নোঙরে আটকা পড়া ৬৫টি বড় জাহাজ থেকে পণ্য খালাস শুরু হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সরওয়ার হোসেন। ধর্মঘট চলাকালে প্রথমবারের মতো বহির্নোঙরের কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছিল।

এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল সংগঠনটি। ইতিপূর্বে নৌপরিবহন উপদেষ্টার সাথে বৈঠকের পর কর্মসূচি স্থগিত করা হলেও, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগে রোববার থেকে পুনরায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

সর্বাধিক পঠিত

যশোরে সংসদীয় আসনগুলোতে ব্যালট পেপার বিতরণ সম্পন্ন

সচল চট্টগ্রাম বন্দর, বহির্নোঙরে ৬৫ জাহাজে পণ্য খালাস শুরু

আপডেট: ০১:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬