১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি বাংলা ২য় পত্র পরীক্ষা: বহিষ্কার ২, অনুপস্থিত ২০০৯

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫১০

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এদিন অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর শিক্ষা বোর্ডের অধীন ১০ জেলার ২৯৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ পরীক্ষায় মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৩৩ হাজার ৪৬২ জন। ফলে অনুপস্থিত ছিল ২ হাজার ৯ জন।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে একজন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কেন্দ্র নং-২৩৬-এর পরীক্ষার্থী, যার রোল নম্বর ২০২২৯৭। অপরজন মেহেরপুর জেলার বেতবাড়ীয়া উপজেলার কেন্দ্র নং-৪১৩-এর পরীক্ষার্থী, যার রোল নম্বর ২৬৫০০৮।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। বোর্ডের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রেই কঠোর নজরদারি নিশ্চিত করা হয়।

জেলা ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল নিম্নরূপ— যশোর: ১৮ হাজার ৫৭১ জন খুলনা: ১৮ হাজার ২৫১ জন কুষ্টিয়া: ১৬ হাজার ৩৫১ জন ঝিনাইদহ: ১২ হাজার ৬৮২ জন সাতক্ষীরা: ১১ হাজার ৯১৩ জন মাগুরা: ১১ হাজার ২৫৯ জন বাগেরহাট: ৯ হাজার ৩৬৫ জন চুয়াডাঙ্গা: ৭ হাজার ২৮৭ জন নড়াইল: ৪ হাজার ৯১৬ জন মেহেরপুর: ৪ হাজার ৬৯৭ জন
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, পরীক্ষার বাকি বিষয়গুলোও একইভাবে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে।

সর্বাধিক পঠিত

২৭ এপ্রিল যশোর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি বাংলা ২য় পত্র পরীক্ষা: বহিষ্কার ২, অনুপস্থিত ২০০৯

আপডেট: ১০:০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬