০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মনিরামপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ছানসেট থেকে পড়ে শিশুর করুণ মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫৪৪

যশোরের মনিরামপুরে নানাবাড়িতে বেড়াতে এসে অসাবধানতাবশত রান্নাঘরের ছানসেট থেকে পড়ে রিদম (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। খেলাধুলা করার সময় ছানসেট থেকে নিচে থাকা ইটের ওপর পড়ে গিয়ে সে মাথায় গুরুতর আঘাত পায়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিদম শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর বটতলা গ্রামের কামাল হোসেনের ছেলে। সে মনিরামপুরের বাসুদেবপুর গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে রিদম নানাবাড়ির রান্নাঘরের ছানসেটের ওপর উঠে খেলা করছিল। খেলা করার একপর্যায়ে ভারসাম্য হারিয়ে সে নিচে স্তূপ করে রাখা ইটের ওপর পড়ে যায়। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং সে সংজ্ঞাহীন হয়ে পড়ে।

ঘটনার পরপরই বাড়ির লোকজন ও প্রতিবেশীরা রিদমকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হাসপাতাল ও পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে, মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসে এভাবে অকালে প্রাণ হারানোর ঘটনায় বাসুদেবপুর গ্রামসহ রিদমের নিজ গ্রাম কাশিপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণের আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। একটি সাধারণ খেলা যে এমন প্রাণঘাতী হয়ে উঠবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝিকরগাছায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত করা হচ্ছে রাস্তা ও ফুটপাত

মনিরামপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ছানসেট থেকে পড়ে শিশুর করুণ মৃত্যু

আপডেট: ১২:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬