০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বেনাপোলে ক্রীড়া সংস্থা গঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৫৩৭

বেনাপোলের সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়ানুরাগীদের সমন্বয়ে একটি শক্তিশালী সংগঠন গঠনের লক্ষ্যে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টায় বেনাপোলের সানরুফ বাজারে রহমান চেম্বারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি আব্দুল মালেক এবং শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম।

বক্তারা বলেন, বেনাপোল এলাকার খেলাধুলার সার্বিক উন্নয়ন এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে একটি শক্তিশালী ক্রীড়া সংগঠন গঠন সময়ের দাবি। এ লক্ষ্যকে সামনে রেখে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোস্তাফিজ জোহা সেলিমকে আহ্বায়ক এবং রাহানুজ্জামান দীপুকে সদস্য সচিব করা হয়।
সভায় এলাকার সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝিকরগাছায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত করা হচ্ছে রাস্তা ও ফুটপাত

বেনাপোলে ক্রীড়া সংস্থা গঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট: ০৭:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬