০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যশোরে পারিবারিক বিবাদের জেরে ছেলেকে কুপিয়ে জখম করলো বাবা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৫৪২

যশোরের বাঘারপাড়ায় পারিবারিক বিবাদের জের ধরে রানা (২৫) নামে এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার ধোয়াখোলা গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
আহত রানা ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই জয়নাল আবেদিন (৪৭) ও তার ছেলে রানার মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। শুক্রবার দুপুরেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়নাল উত্তেজিত হয়ে ঘরে থাকা রামদা বের করে রানাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে রানার বাম হাত ও পিঠে গুরুতর জখমের সৃষ্টি হয়। রানার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত জয়নাল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, রানার শরীরে একাধিক ক্ষত থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

আহত রানার বড় ভাই রায়হান বলেন, “পারিবারিক সামান্য বিষয় নিয়ে বাবা এমন নৃশংস কাণ্ড ঘটিয়ে বসবেন, তা আমরা কল্পনাও করতে পারিনি। এখন আমাদের মূল লক্ষ্য রানার সুস্থতা নিশ্চিত করা। আইনি পদক্ষেপের বিষয়টি নিয়ে আমরা পরিবারের সদস্যরা বসে সিদ্ধান্ত নেব।”
বাঘারপাড়া থানার পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পাওয়ার সাথে সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝিকরগাছায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত করা হচ্ছে রাস্তা ও ফুটপাত

যশোরে পারিবারিক বিবাদের জেরে ছেলেকে কুপিয়ে জখম করলো বাবা

আপডেট: ০৪:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬