০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কলেজে রমজান ও ঈদের লম্বা ছুটি শুরু আজ: খোলা থাকছে স্কুল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৮

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী এই দীর্ঘ অবকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো।
* ছুটি শুরু: ১৮ ফেব্রুয়ারি, বুধবার।
* ছুটি শেষ: ২৫ মার্চ।
* ২৬ মার্চ: স্বাধীনতা ও জাতীয় দিবসের সাধারণ ছুটি।
* ২৭ ও ২৮ মার্চ: শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
* ক্লাস শুরু: ২৯ মার্চ, রোববার থেকে নিয়মিত পাঠদান শুরু হবে।
কলেজে আজ থেকে ছুটি শুরু হলেও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র ভিন্ন। সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট এবং বিএমটি কলেজগুলোর ছুটি শুরু হবে আগামী ৮ মার্চ থেকে। তবে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানেই পুনরায় ক্লাস শুরু হবে ২৯ মার্চ।
২০২৬ সালের অন্যান্য উল্লেখযোগ্য ছুটি
শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা থেকে বছরের পরবর্তী প্রধান ছুটিগুলোর তথ্যও জানা গেছে:
* ঈদুল আজহা: ২৪ মে থেকে ৫ জুন (১০ দিন)।
* দুর্গাপূজা ও অন্যান্য: প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর (১০ দিন)।
* শীতকালীন অবকাশ: ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর (১১ দিন)।: বরাবরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে ৩ দিনের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে। বিশেষ প্রয়োজনে প্রতিষ্ঠানপ্রধানরা এই ছুটি ব্যবহার করতে পারবেন।
>

সর্বাধিক পঠিত

দীর্ঘ ছয় বছর পর উৎসবমুখর পরিবেশে যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচন

কলেজে রমজান ও ঈদের লম্বা ছুটি শুরু আজ: খোলা থাকছে স্কুল

আপডেট: ১০:১৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬