১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চৌগাছায় নির্বাচনী বিরোধের জেরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৫

যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধের জেরে মোহাম্মদ বাবু (৪৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি বাজারে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত মোহাম্মদ বাবু ফুলসারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং চারাবাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাবু মোটরসাইকেলযোগে রায়নগর বাজারে যাচ্ছিলেন। পথে রায়নগর গ্রামের সাইফুল্লাহর নেতৃত্বে কাউসার আলী, ইমদাদুল, মনির মেম্বার ও রহমানসহ ৭-৮ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সাইফুল্লাহ পেছন থেকে বাবুর পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বাবু জানান, সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে রায়নগর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকের বিপুল ভোট পাওয়াকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত।
> “উক্ত কেন্দ্রে ধানের শীষ ৬৬১ ভোট পাওয়ায় এবং জামায়াতের প্রতীক পিছিয়ে থাকায় তারা ক্ষিপ্ত ছিল। সেই নির্বাচনী হারের প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে আমার ওপর এই হামলা চালানো হয়েছে।” — মোহাম্মদ বাবু, ভুক্তভোগী বিএনপি নেতা
>
এই হামলার ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে তারেক রহমানের আগমন ঘিরে পথসভা ও শুভেচ্ছা মিছিল

চৌগাছায় নির্বাচনী বিরোধের জেরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত:

আপডেট: ০৬:২২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬