০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

যশোরে ‘কাটা গাড়ি’র কারখানায় গাজীপুরের চুরি হওয়া ট্রাক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৪

গাজীপুর থেকে নিখোঁজ হওয়া একটি নতুন ট্রাক যশোরে এনে কেটে টুকরো টুকরো করার সময় ধরা পড়েছে এক চক্র। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শহরের বকচর এলাকার খাদেম মার্কেটের ‘এহসান মোটরস’ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। কিস্তিতে কেনা ট্রাকটির সন্ধানে এসে ইফাত অটোসের এক কর্মকর্তা নাটকীয়ভাবে এই জালিয়াতি ধরে ফেলেন।

ইফাত অটোসের সিনিয়র এক্সিকিউটিভ কামরুল ইসলাম জানান, গাজীপুরের কাপাসিয়ার ব্যবসায়ী মো. রোকনের মালিকানাধীন ১৪ টনের ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৫-৯৯০৬) গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। ট্রাকটি কিস্তিতে কেনায় তারা জিপিএস ও বিভিন্ন সোর্সের মাধ্যমে অনুসন্ধান চালাচ্ছিলেন। সোমবার সকালে বকচর এলাকায় একটি ট্রাক কাটার দৃশ্য দেখে তার সন্দেহ হয়। পরে ইঞ্জিন ও চ্যাসিস নম্বর মিলিয়ে নিশ্চিত হন যে, এটিই তাদের নিখোঁজ হওয়া ট্রাক।

সরেজমিনে দেখা যায়, প্রায় নতুন অবস্থার ট্রাকটির বডি ও বিভিন্ন যন্ত্রাংশ ইতোমধ্যে কেটে আলাদা করে ফেলা হয়েছে। যন্ত্রাংশ হিসেবে বিক্রি করে চুরির প্রমাণ মুছে ফেলার জন্যই এই কৌশল নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযুক্তের অসংলগ্ন দাবি
এহসান মোটরসের মালিক আহসান মাহমুদ ট্রাকটি তার প্রতিষ্ঠানে কাটার কথা স্বীকার করলেও মালিকানার বৈধতা দেখাতে ব্যর্থ হন। তিনি দাবি করেন, অন্য এক পক্ষের কাছ থেকে তিনি এটি কিনেছেন। তবে বিক্রেতার নাম বা কোনো দালিলিক প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি।

ট্রাক মালিক মো. রোকন ইতোমধ্যে যশোর পৌঁছেছেন। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

যশোরে সংসদীয় আসনগুলোতে ব্যালট পেপার বিতরণ সম্পন্ন

যশোরে ‘কাটা গাড়ি’র কারখানায় গাজীপুরের চুরি হওয়া ট্রাক

আপডেট: ০৪:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬