০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

‘কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি’: ছাত্রলীগ না ধরতে জোরারগঞ্জের ওসিকে বার্তা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৫০২

কাফনের কাপড় রেডি রাখিস না হলে রাস্তায় পড়ে থাকবি।’ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে এমন ভাষাতেই হোয়াটস অ্যাপে হুমকি দেওয়া হয়েছে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ওসিকে।

একটি বিদেশি নম্বর থেকে বুধবার কয়েকটি মেসেজের মাধ্যমে এভাবে হুমকি দেওয়া হয়।

ওসি আব্দুল হালিম দাবি অনুযায়ী, বুধবার রাত ৮টা ৫৩ মিনিট থেকে ১১টা ১৩ পর্যন্ত তার সরকারি নম্বরের হোয়াটস অ্যাপে কয়েকটি বার্তা দেওয়া হয়। সব বার্তা এক করলে সেখানে লেখা ছিল, “পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।

“তুই যদি তোর চিন্তা করিস, জীবনের চিন্তা করিস তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নাই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস না হলে রাস্তায় পড়ে থাকবি।”

ওসি আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বুধবার রাতে একটি বিদেশি নম্বর থেকে ‘ছাত্রলীগ ধরলে খবর আছে, কাফনের কাপড় রেডি করে রাখিস’ এসব বলে কয়েকটি এসএমএস দেওয়া হয়। বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

“তবে এখানে ভীত হওয়ার কিছু নেই। নম্বরটি শনাক্ত করতে আমি আমাদের প্রক্রিয়া অনুযায়ী একটি অভ্যন্তরীণ নোট (জিডি) করে রেখেছি। এটা নিরাপত্তা সংক্রান্ত কোন জিডি না। কারণ আমিই আমার থানা এলাকার আড়াই লাখ মানুষকে নিরাপত্তার দায়িত্বে আছি।”

সর্বাধিক পঠিত

বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য আটক

‘কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি’: ছাত্রলীগ না ধরতে জোরারগঞ্জের ওসিকে বার্তা

আপডেট: ০৭:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬