০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

টেকনাফে দুই লাখ পিস ইয়াবা সহ আটক ২,পলাতক আরও ২জন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫০৩

টেকনাফে দুই লাখ ইয়াবাসহ আটক ২, পালিয়ে গেল আরও ২ জন

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়েছে। তবে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত আরও দুজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীর সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকাসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ (৫০), পিতা আবদুল হামিদ এবং একই এলাকার নজির আহমদ (৪১), পিতা মৃত ঠান্ডা মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারজন মিলে ইয়াবার চালানটি পাচারের চেষ্টা করছিলেন। এ সময় কোস্ট গার্ডের অভিযানে দুজন আটক হলেও বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে লালু মাঝি রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, উদ্ধার হওয়া দুই লাখ পিস ইয়াবার মূল মালিক হিসেবে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা একরামের নাম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য কিংবা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন। তল্লাশি চালিয়ে বোট থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার এবং দুজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ চালানের সঙ্গে জড়িত অন্য মাদক কারবারি ও সহযোগীদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় আটক দুজনের পাশাপাশি পলাতক অপর দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার এবং ইয়াবার প্রকৃত মালিকানা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সর্বাধিক পঠিত

টেকনাফে দুই লাখ পিস ইয়াবা সহ আটক ২,পলাতক আরও ২জন

টেকনাফে দুই লাখ পিস ইয়াবা সহ আটক ২,পলাতক আরও ২জন

আপডেট: ০৪:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬