বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ৪ জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক আসামিরা হলেন, হাসান মাহমুদ প্রিন্স মেম্বার,ইজাজ আহম্মেদ, আব্দুর রহমান মিলন ও মশিউর রহমান। আটককৃত আসামিরা বেনাপোল পোর্ট থানা এলাকার বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, নাশকতার পরিকল্পনারদকারী জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। বেনাপোল একটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও বাণিজ্যিক এলাকা। এ এলাকার শান্তিপূর্ণ পরিবেশ, ব্যবসা-বাণিজ্য ও জননিরাপত্তা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, বেনাপোলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র বেনাপোলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।



















