০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

যশোরে কোচিংয়ে যাওয়ার পথে নিখোঁজ ১৭ বছরের মুশফিকা মাহা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫১৬

যশোর শহরের আরবপুর ভেকুটিয়া এলাকায় কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে ১৭ বছর বয়সী কিশোরী মুশফিকা মাহা। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে তামিম (২২) নামে এক যুবক তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন কিশোরীর বাবা শেখ মারুফ হোসেন (৪২)।

এ ঘটনায় মেয়েকে উদ্ধারের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে তামিমসহ অজ্ঞাতপরিচয় আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মুশফিকা মাহার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের পরিচয় হয়। বিষয়টি জানতে পেরে মেয়েকে ওই যুবকের সঙ্গে যোগাযোগ না রাখার পরামর্শ দেন তার বাবা। তবে পরিবারের অজান্তে পরবর্তী সময়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত শনিবার (৩১ অক্টোবর) কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মুশফিকা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, তামিম তাকে সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

কিশোরীর বাবার দাবি, নিখোঁজ হওয়ার পর মুশফিকা একটি মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন করে তামিমের সঙ্গে থাকার কথা জানায়। তবে পরবর্তী সময়ে ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করেও মেয়ের সন্ধান পাওয়া যায়নি। অভিযুক্ত তামিমের মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় মেয়ের স্থানীয় এক বান্ধবীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

অভিযোগে আরও বলা হয়েছে, বাড়ি থেকে বের হওয়ার সময় মুশফিকা আনুমানিক এক ভরি ওজনের স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যায়। প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে মেয়েকে নিয়ে যাওয়ার পাশাপাশি স্বর্ণালংকার আত্মসাতের আশঙ্কাও করছেন তার বাবা।

শেখ মারুফ হোসেন জানান, তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়ে বর্তমানে কোথায় এবং কার কাছে রয়েছে, সে বিষয়ে পরিবার নিশ্চিত নয়। মেয়ের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে তাঁরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

তিনি নিখোঁজ মেয়েকে দ্রুত উদ্ধার, তার নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

শার্শায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক বিতরণ

যশোরে কোচিংয়ে যাওয়ার পথে নিখোঁজ ১৭ বছরের মুশফিকা মাহা

আপডেট: ১২:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬