০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলী গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৫০১

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় মোঃ হযরত আলী (৬৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার পাঁচভূলট গ্রামের মাঝেরপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

গ্রেপ্তার হযরত আলী পাঁচভূলট মাঝেরপাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি গোগা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩ এবং জিআর নং-৩০২-এর একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হযরত আলীকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় বুধবার (১৪ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

#শার্শা #যশোর #বেনাপোল #আওয়ামীলীগনেতা #গ্রেপ্তার #নাশকতামামলা #শার্শাথানা #স্থানীয়সংবাদ

সর্বাধিক পঠিত

শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলী গ্রেপ্তার

শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলী গ্রেপ্তার

আপডেট: ০২:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬