০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চতুর্থ দিনের গণসংযোগে ছোট আঁচড়ায় ইমদাদ, শুনলেন নাগরিক দুর্ভোগের কথা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া এলাকায় টানা চতুর্থ দিনের গণসংযোগ করেছেন। একইসঙ্গে ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকাতেও তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং নাগরিক সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং অন্যান্য নাগরিক সমস্যার কথা তুলে ধরেন।

ইমদাদুল হক ইমদাদ বলেন, “জনগণের সমস্যা জানতে হলে জনগণের কাছে যেতে হবে। মানুষের মুখোমুখি না হলে এলাকার প্রকৃত সমস্যা জানা সম্ভব নয়। তাই আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কথা শুনছি এবং প্রত্যাশাগুলো জানার চেষ্টা করছি।”

তিনি বলেন, সুযোগ পেলে রাস্তাঘাটের উন্নয়ন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, সড়কবাতি ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

বড় আঁচড়া এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, রাজনীতিবিদদের প্রধান দায়িত্ব জনগণের সেবা করা। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়ন করাই একজন জনপ্রতিনিধির দায়িত্ব।

তিনি আরও বলেন, বেনাপোল দেশের গুরুত্বপূর্ণ সীমান্তনগরী। তাই পৌরসভাকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। সুযোগ পেলে বেনাপোল পৌরসভাকে সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের জন্য কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হলে দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ অনেকটাই কমবে। তারা জনপ্রতিনিধি ও প্রার্থীদের নিয়মিতভাবে সাধারণ মানুষের কাছে এসে সমস্যা শোনার ওপর গুরুত্বারোপ করেন।

গণসংযোগের সময় ইমদাদুল হক ইমদাদ স্থানীয়দের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

এ সময় বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

চতুর্থ দিনের গণসংযোগে ছোট আঁচড়ায় ইমদাদ, শুনলেন নাগরিক দুর্ভোগের কথা

চতুর্থ দিনের গণসংযোগে ছোট আঁচড়ায় ইমদাদ, শুনলেন নাগরিক দুর্ভোগের কথা

আপডেট: ০১:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬