০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

চৌগাছা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকা ছিনতাইয়ের দাবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫০২

যশোরের চৌগাছা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং ব্যাংকে জমা দেওয়ার জন্য রাখা ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) দুপুরে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাশে অবস্থিত ব্যবসায়ী মেহেদী হাসান শয়নের মালিকানাধীন স্যার ও কিনটাশক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের মালিক মেহেদী হাসান শয়ন জানান, ঘটনার সময় প্রতিষ্ঠানের ম্যানেজার দুপুরের খাবার খেতে বাড়িতে যান। সেই সুযোগে কয়েকজন ব্যক্তি দোকানে প্রবেশ করে আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করেন।

তিনি অভিযোগ করেন, হামলায় চৌগাছার নিড়িবিলিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে তরিকুল ইসলাম ও মনিরুল ইসলাম, মৃত মনির উদ্দিনের ছেলে ইসহাক আলী ও সোহাগ এবং ইসহাক আলীর ছেলে নাঈমুজ্জামান সুমন অংশ নেন। তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি ব্যাংকে জমা দেওয়ার জন্য রাখা ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন তিনি।

মেহেদী হাসান শয়ন আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বাধিক পঠিত

চৌগাছা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকা ছিনতাইয়ের দাবি

চৌগাছা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকা ছিনতাইয়ের দাবি

আপডেট: ০৭:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬