০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

শার্শায় ৬৫ পুরিয়া গাঁজাসহ নারী মাদক কারবারি আটক,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫০৮

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৬৫ পুরিয়া গাঁজাসহ ফাতেমা রত্না নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ। এ সময় তার এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ফাতেমা রত্না শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামের আশিকের স্ত্রী। বর্তমানে তিনি নাভারণ রেল বাজার এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা থানা পুলিশের একটি দল নাভারণ রেল বাজারে খোকন নামে এক ব্যক্তির বসতঘরে অভিযান চালায়। অভিযানের সময় নারী পুলিশের সহায়তায় ফাতেমা রত্নাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন গাজী (৩৫) নামে অপর এক আসামি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, উদ্ধার হওয়া গাঁজার ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ফাতেমা রত্নাকে রোববার আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামি রিপন গাজীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত

চৌগাছা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকা ছিনতাইয়ের দাবি

শার্শায় ৬৫ পুরিয়া গাঁজাসহ নারী মাদক কারবারি আটক,

আপডেট: ০৬:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬