১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়া দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর ফেরত*

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫১৭

পঞ্চগড় সীমান্তে ভুলবশত ভারতে প্রবেশ করা দুই বাংলাদেশি শিক্ষার্থীকে প্রায় ৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বুধবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফেরত আনা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই শিক্ষার্থী উদয় রায় ও ইন্দ্র রায় বুধবার বেলা ১১টার দিকে মিস্ত্রিপাড়া–পাটশিরি সীমান্ত এলাকা এলাকায় ঘুরতে গিয়ে ছবি তুলতে তুলতে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করে। পরে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে।
খবর পেয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং বিকেলে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে দুই শিক্ষার্থীকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, বিজিবির দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণেই অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয়রা, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

সর্বাধিক পঠিত

আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বাংলাদেশে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সংকটের আশঙ্কা

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়া দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর ফেরত*

আপডেট: ০৯:০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬