১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ভারতের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ: নিহত ১১, আহত ২০

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫১৬

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন কর্মচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২০ জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিংঘিতারাই এলাকায় অবস্থিত প্রায় ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটিতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন কর্মচারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সাল থেকে উৎপাদনে রয়েছে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বয়লার ইউনিটে ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিদ্যুৎকেন্দ্রটির মালিকানা প্রতিষ্ঠান বেদান্ত জানিয়েছে, বয়লার ইউনিটটি তারা সরাসরি পরিচালনা করে না। এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড।
এক বিবৃতিতে বেদান্ত কর্তৃপক্ষ জানায়, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই তাদের প্রধান অগ্রাধিকার।
ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেন, নিহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। তিনি জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই দুর্ঘটনা শিল্প নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছে।

সর্বাধিক পঠিত

আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বাংলাদেশে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সংকটের আশঙ্কা

ভারতের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ: নিহত ১১, আহত ২০

আপডেট: ১০:১৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬