যশোরের অভয়নগরে একটি পিস্তলসহ তিন দুষ্কৃতকারীকে আটক করে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—অভয়নগর উপজেলার ধুলগ্রামের মো. রিয়াজ সরদার (২৮), শাকিল সরদার (২৫) এবং তাদের সহযোগী রবিউল মোল্লা (২২)।
:
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রামবাসী নিজ এলাকায় পাহারার দায়িত্বে ছিলেন। এ সময় নড়াইলের পেরোলী থেকে ধুলগ্রাম হয়ে অভয়নগরের দিকে আসা একটি মোটরসাইকেলে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসী তাদের গতিরোধ করেন।
গ্রামবাসী তাদের আটক করতে চাইলে দুষ্কৃতকারীরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাদের ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ধৃতদের পক্ষ নিয়ে কথা বলায় সহযোগী রবিউল মোল্লাকেও মারধর করেন স্থানীয়রা।
:
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক তিনজনকে হেফাজতে নেয়। পুলিশ তল্লাশি চালিয়ে মো. রিয়াজ সরদারের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল (ম্যাগাজিনহীন) উদ্ধার করেছে। আহত অবস্থায় আটককৃতদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম:
যশোরে অস্ত্রসহ ৩ দুষ্কৃতকারীকে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন দিল ক্ষুব্ধ গ্রামবাসী
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- ৫৪৫
সর্বাধিক পঠিত





















