০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতকর্মী আটক:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬৬

শরীয়তপুর শরীয়তপুরের নড়িয়াতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকা বিতরণের অভিযোগে গোলাম মোস্তফা নামে এক জামায়াতকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও জামায়াতকর্মী গোলাম মোস্তফাকে নগদ সাত লাখ টাকাসহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক গোলাম মোস্তফা স্বীকার করেছেন যে, তিনি শরীয়তপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মাহমুদ হোসেন বকাউলের পক্ষে কাজ করছিলেন। বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বরত ব্যক্তিদের মাঝে বিতরণের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ অর্থ আনা হয়েছিল বলে তিনি জানান।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হলেও দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি। তিনি অভিযোগ করে বলেন:
“সকাল থেকেই এই এলাকার বাড়ি বাড়ি গিয়ে নারী কর্মীরা টাকা বিতরণ করছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবি করছি।”
>

সর্বাধিক পঠিত

বেনাপোলে তারেক রহমানের আগমন ঘিরে পথসভা ও শুভেচ্ছা মিছিল

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতকর্মী আটক:

আপডেট: ১০:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬