০৬:০২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপে জীবিত নবজাতক উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৫১১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত ১টার দিকে হাসপাতালের ডাস্টবিন সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গভীর রাতে হাসপাতালের ময়লার স্তূপের পাশ থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক নারী কর্মচারী। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত নার্সদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে জীবিত অবস্থায় নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পরপরই শিশুটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন এবং বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত পরিচয়ের কোনো ব্যক্তি বা ব্যক্তিরা নবজাতকটিকে হাসপাতালের ডাস্টবিন সংলগ্ন এলাকায় ফেলে রেখে চলে গেছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান বলেন, “উদ্ধারের পরপরই নবজাতককে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছে।”

ঘটনার খবর পেয়ে রাতেই গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া এবং পুলিশ প্রশাসনের সদস্যরা হাসপাতালে যান। তারা শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ ও প্রশাসন জানিয়েছে, নবজাতকের পরিচয় শনাক্ত এবং তাকে হাসপাতালে ফেলে যাওয়ার ঘটনায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে শিশুটির নিরাপত্তা, পরিচয় শনাক্ত এবং ভবিষ্যৎ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

সর্বাধিক পঠিত

শার্শায় মাদ্রাসাছাত্রীকে কু-প্রস্তাব ও হুমকির অভিযোগ, সুপারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপে জীবিত নবজাতক উদ্ধার

আপডেট: ১২:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬