বেনাপোল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আনা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ইতিপূর্বে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন সাংবাদিক জিল্লুর রহমান ডাবলু। বর্তমানে তিনি প্রবাসে অবস্থান করায় সংগঠনের দাপ্তরিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় স্থবিরতা এড়াতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রয়োজন দেখা দেয়। এরই প্রেক্ষিতে সাংবাদিক সৈয়দ আতিকুজ্জামান রিমু-কে বেনাপোল থানা প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ঐক্য বজায় রাখা এবং প্রেস ক্লাবের কার্যক্রম সচল রাখতেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর সৈয়দ আতিকুজ্জামান রিমু স্থানীয় সকল সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় বেনাপোল থানা প্রেসক্লাবকে আগামীতে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং কার্যকর একটি পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।”





















