০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঝিকরগাছায় রফিকুল হত্যা মামলা: চার্জশিটভুক্ত ৬ আসামি কারাগারে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৫

যশোরের ঝিকরগাছার চাঞ্চল্যকর রফিকুল ইসলাম হত্যা মামলায় চার্জশিটভুক্ত ছয় আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক মাহাবুবা শারমীন তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

. নাজমুল হোসাইন সোহাগ (সোনাকুড় গ্রাম) তরিকুল ইসলাম নাজমুল ইসলাম. নুর ইসলাম. মাহাবুবুর রহমান. দবির সরদার

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম মাদকাসক্ত হয়ে একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি প্রায়ই ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়াতেন। গত বছরের ২ জুলাই সকালে সোনাকুড় গ্রামে জহর আলী নামে এক ব্যক্তি মোটরসাইকেলে বাজারে যাওয়ার সময় রফিকুল তাকে দা দিয়ে কোপ দিয়ে গুরুতর জখম করেন।
এই ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা রফিকুলকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রফিকুলের মৃত্যুর পর তার স্ত্রী নাসিমা বেগম ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাদিউর রহমান তদন্ত শেষে ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।
বৃহস্পতিবার ওই চার্জশিটভুক্ত ছয় আসামি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

ঝিকরগাছায় রফিকুল হত্যা মামলা: চার্জশিটভুক্ত ৬ আসামি কারাগারে

আপডেট: ০৬:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬