০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সচিবালয়ে প্রথম কর্মদিবস: কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৯

সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার দুপুরে মন্ত্রণালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
যশোরের কৃতী সন্তান এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সুযোগ্য উত্তরসূরি অনিন্দ্য ইসলাম অমিত আজ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল উইং ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি এবং জ্বালানি খাতের চ্যালেঞ্জগুলো নিয়ে প্রাথমিক ধারণা নেন।
:
“বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি দেশের অর্থনীতির চালিকাশক্তি। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে জনভোগান্তি কমিয়ে আনতে চাই। দেশের মানুষের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।”>
তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা অনিয়ম সহ্য করা হবে না। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আরও আধুনিক ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেওয়ার পর আজই ছিল মন্ত্রিসভার সদস্যদের প্রথম কর্মদিবস। যশোরের এই নেতার হাতে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব আসায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

সচিবালয়ে প্রথম কর্মদিবস: কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আপডেট: ০২:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬